দেশে ফিরলেন কোকোর স্ত্রী শর্মিলা

দেশে ফিরলেন কোকোর স্ত্রী শর্মিলা

জরুরিভিত্তিতে ঢাকায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।

রোববার লন্ডন থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়ার সেলের সদস্য শায়রুল কবীর খান। ৎ

তিনি জানান, শর্মিলা রহমানের মা মিসেস মোকারেমা রেজা (৭০ বছর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, শর্মিলা রহমানের পিতা প্রয়াত এম এইচ হাসান রাজা।

পরিবারের পক্ষ থেকে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ির সুস্থতা কামনায় দোয়া কামনা করা হয়েছে। দেশবাসীকে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন