সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানি এবং ৩০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে তিনি এ শোক প্রকাশ করেন।
বিজ্ঞাপন
শোকবাণীতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সড়ক দুর্ঘটনায় এত বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। আমি এ দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


