ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৬’-এর লিখিত পরীক্ষা তিন পর্বে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে এই পরীক্ষা নেওয়া হয়।

বিজ্ঞাপন

দিনের সূচি অনুযায়ী, সকাল ১০টায় প্রথম পর্বে কর্মী ও সহযোগী সদস্য (গ্রুপ-ক), বিকেল ৩টায় দ্বিতীয় পর্বে সদস্য ও সদস্য প্রার্থী (গ্রুপ-খ) এবং সন্ধ্যা ৭টায় তৃতীয় পর্বে থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের (গ্রুপ-গ) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দলের থানা ও বিভাগীয় দায়িত্বশীল, সদস্য, সদস্য প্রার্থী এবং কর্মী ও সহযোগী সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পরীক্ষা চলাকালে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, কমলাপুর স্টেশন কলেজ, ফকিরাপুল মেজবাউল উলুম মহিলা মাদ্রাসা ও কাটাবন মসজিদ কমপ্লেক্সের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন, ড. মোবারক হোসাইন ও মাওলানা শরিফুল ইসলাম, মতিঝিল দক্ষিণ থানা আমীর মোতাছিম বিল্লাহ, উত্তর থানা আমীর মো. শামসুল বারী, পূর্ব থানা আমীর মো. নুরুদ্দিন, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীব, পশ্চিম থানা আমীর শাহ মাহফুজুল হক চৌধুরী, পল্টন থানা আমীর মারুফুল ইসলাম ও সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

এদিকে যাত্রাবাড়ী অগ্রদূত বিদ্যানিকেত হাই স্কুলসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আবদুস সবুর ফকির। এ ছাড়া বায়তুল মোকাররমসহ অন্যান্য কেন্দ্র পরিদর্শন করেন দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন।

অন্যদিকে ঢাকা-৬ সংসদীয় এলাকায় অনুষ্ঠিত সীরাত পাঠ প্রতিযোগিতার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান এবং ঢাকা-৪ সংসদীয় এলাকার কেন্দ্রগুলো পরিদর্শন করেন দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...