জাতীয় ও ইসলামের স্বার্থে জামায়াতের সঙ্গে ঐক্যে সমস্যা নেই খেলাফত মজলিসের

জাতীয় ও ইসলামের স্বার্থে জামায়াতের সঙ্গে ঐক্যে সমস্যা নেই খেলাফত মজলিসের

আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলো নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে চায় খেলাফত মজলিস। এজন্য প্রতিটি আসনের বিপরীতে ইসলামী দলগুলোর পক্ষ থেকে একজন প্রার্থী দেয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দলটি।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি ও বক্তব্য তুলে ধরে খেলাফত মজলিস মহাসচিব বলেন, ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সকল খুন, গুম, গণহত্যা ও অপকর্মের দ্রুত বিচার করতে হবে। প্রয়োজনীয় মৌলিক সংস্কার করে ১৫ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। অবাধ-নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবব্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. আহমদ আবদুল কাদের বলেন, আকিদাগত ভিন্নমত থাকলেও জাতীয় ও ইসলামের স্বার্থে সব ইসলামী দলের এক হওয়া উচিত। এক্ষেত্রে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়াতেও কোন সমস্যা নেই।

সারাবিশ্বের ৯১ টা দেশে নির্বাচনের পিআর পদ্ধতি আছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে পিআর কীভাবে বাস্তবায়ন সম্ভব-সে বিষয়ে আলোচনা হওয়া দরকার। এই মুহূর্তে আমরা উচ্চকক্ষে এবং মহিলা আসনে পিআর চালু করার দাবি জানিয়েছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন