বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার জন্য দুটি জায়গা প্রস্তুত রয়েছে—জেলখানা ও ফাঁসির মঞ্চ। এর বাইরে তার জন্য আর কোনো জায়গা নেই।
শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সারাদেশে আওয়ামী লীগের আন্দোলন ঘিরে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
হাবিব উন নবী খান সোহেল বলেন, দুই-চারটি বাড়ি ও কিছু গাড়িতে আগুন দিয়ে কিংবা রামদা নিয়ে রাস্তায় মিছিল করে বর্তমান সরকারকে ভয় দেখানো যাবে না। এই সরকার ‘ডামি’ বা নিশিরাতের নির্বাচনের সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকার।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা দেশে আসুক, তারা তা চান। তিনি দেশে এলে রায় বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি বলেন, ‘আপা আসবেন, আমরা অপেক্ষায় আছি।’
বিএনপির এই নেতা আরও বলেন, সোহেল মোল্লাকে হত্যা করা হয়েছে। রক্ত পেরিয়ে খুনিরা বাংলাদেশে আসবে, আর তারা চেয়ে চেয়ে দেখবেন, এমনটা হতে পারে না।
আওয়ামী লীগের কর্মসূচি পালনের স্থান নিয়েও মন্তব্য করেন হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেন, আওয়ামী লীগের কর্মসূচি যে দেশে রয়েছে, সে দেশেই পালন করতে হবে; অন্য কোথাও নয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


