রমজান মাসেও বিএসএফের গুলি থামে না: রাশেদ প্রধান

রমজান মাসেও বিএসএফের গুলি থামে না: রাশেদ প্রধান

পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি যুবক আল আমিনকে গুলি করে নিহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিকে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে রাশেদ প্রধান বলেন, পঞ্চগড়ের সদর উপজেলার ভিতরগড় সীমান্তে প্রায় ১৫ জনের একটি দলের উপরে অকারণেই ভারতীয় বিএসএফ গুলি চালিয়েছে। ৩৬ বছরের আল আমিনকে হত্যা করে তার লাশ ভারতে নিয়ে যায়। আমি ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে না পেরে এবং দিল্লির পুতুল শেখ হাসিনার গদি হারিয়ে ভারত সরকার পাগল হয়ে গেছে। তারা সীমান্তে পাখির মত বাংলাদেশিদের হত্যা করছে, পবিত্র রমজান মাসেও ভারতীয় বিএসএফের গুলি থামে না। আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি, নতজানু পররাষ্ট্রনীতি ত্যাগ করুন। মাথা উঁচু করে বাঁচতে শিখেন, ইজ্জতের সাথে আমাদের বাঁচতে দিন। বাংলার মাটিতে আমরা আর ভারতের আগ্রাসন ও আধিপত্যবাদ মেনে নিতে প্রস্তুত নই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন