আমলাদের উদ্দেশে মাসউদ: ভাববেন না, পার পেয়ে গেছেন

আমলাদের উদ্দেশে মাসউদ: ভাববেন না, পার পেয়ে গেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ আমলাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন। সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে পেইজে তিনি এ সতর্ক বার্তা দিয়েছেন।

স্ট্যাটাস তিনি লিখেছেন, আজ সচিবালয়, এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন, তাদের বলছি বিপ্লব ওখানেও হবে।

বিজ্ঞাপন

আপনারা দুর্নীতি আর লুটপাটের স্বাধীনতা চাচ্ছেন, কিন্তু '২৪ পরবর্তী সময়ে এটা আর পাবেন না।

হাসিনার পুরো শাসনামলের প্রতিটি গুম, খুন, দুর্নীতি, অর্থপাচার সবকিছুর সহযোগী আপানারা।

ভাববেন না, পার পেয়ে গেছেন।।।

পুনশ্চ বলছি, পার পাওয়ার কোন সুযোগ নেই।

সরকারের উচিত অবিলম্বে এসকল দুর্নীতিগ্রস্তদের অপসারণ করে, নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়া।।।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন