বিএনপিপন্থি ডাক্তারদের কমিটি বিলুপ্ত

বিএনপিপন্থি ডাক্তারদের কমিটি বিলুপ্ত

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কমিটি ভেঙে দিয়েছে বিএনপি। সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন, অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং ডা. মো. আব্দুস সালামের নেতৃত্বাধীন ড্যাব-এর বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি শিগগিরই ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ মে কাউন্সিলরদের সরাসরি ভোটে ডা. হারুন আল রশীদ ড্যাবের সভাপতি এবং ডা. মো. আব্দুস সালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০২৪ সালের ২৫ মে এ কমিটির মেয়াদ শেষ হয়। এবার সেই মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন