সামাজিক মাধ্যম ব্যবহারে নেতাকর্মীদের দায়িত্বশীল হওয়ার নির্দেশনা ছাত্রদলের

সামাজিক মাধ্যম ব্যবহারে নেতাকর্মীদের দায়িত্বশীল হওয়ার নির্দেশনা ছাত্রদলের

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নেতাকর্মীদের দায়িত্বশীলতা ও সহনশীল হওয়ার নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার রাতে সংগঠনটির দফতর সংগঠন জাহাঙ্গীর আলমের পাঠানোর এন জরুরি বার্তায় এই নির্দেশনা দেয় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিজ্ঞাপন

ছাত্র দল জানায়, তথ্যপ্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যম গণমানুষের মতপ্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। দিনদিন এর গুরুত্ব ও পরিসর বাড়ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীলতা, সহনশীলতা, অন্যান্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট, নারীর প্রতি সম্মান, ধর্মীয় সহাবস্থান ও ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য। এক্ষেত্রে সংগঠনের আদর্শ, মূলনীতি, সাংগঠনিক চর্চার সাথে সংগতিপূর্ণ আচরণ করা আবশ্যক।

তারা আরও নির্দেশনা দেয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান মত ও পথের সংগঠনগুলোর সাথে আমাদের মতাদর্শিক পার্থক্য থাকতে পারে, নানান নীতি ও কর্মপন্থার বিষয়ে বিতর্ক হতে পারে, তবে এধরণের বিতর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ও সম্মানজনক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল নারীদের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সবসময়ই রাজনীতিতে নারীদের অধিকতর অংশগ্রহণকে উৎসাহিত করি। এই বিষয়ে কেউ সংগঠনের দৃষ্টিভঙ্গির সাথে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করলে সংগঠন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আমরা সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। মুসলিম জনগোষ্ঠীর পর্দার বিধানের বিষয়ে আমরা পূর্ণ শ্রদ্ধাশীল।

বিভিন্ন শিক্ষাঙ্গনে যখন সেক্যুলারিজমের নামে পর্দার ওপর কড়াকড়ি আরোপের চেষ্টা করা হয়েছে, আমরা বারবার তার প্রতিবাদ করেছি এবং আগামীতেও করবো। আমাদের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সকল বিষয়ে বিনয়, পরিশীলিতা, সহনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্যের মূলনীতি অনুসরণ করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন