সংস্কার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে: জামায়াত

সংস্কার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে: জামায়াত

ছাত্র-জনতার জীবনের বিনিময়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশ আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে। পতিত সেই ফ্যাসিবাদকে এদেশে আর পুনর্বাসনের সুযোগ দেয়া হবে না। গণহত্যায় জড়িতদের বিচার সম্পন্ন করতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর পদ্ধতিতে সুষ্ঠু একটি নির্বাচন দিতে হবে।

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশে এসব কথা বলেন জামায়াত নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

দলটির ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে বেলা ১১টায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন—জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।

অন্যদের মধ্যে ছিলেন—কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, দেলাওয়ার হোসেন, কামাল হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন—জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামীতে ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি ইনসাফ ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল পল্টন মোড় থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে দলের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় খুনিদের বিচার দাবি এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দেয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন