মঙ্গলবার জামায়াত আমিরের জরুরি সংবাদ সম্মেলন

মঙ্গলবার জামায়াত আমিরের জরুরি সংবাদ সম্মেলন

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার সাড়ে ১১ টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের দ্বিতীয় তলায় মুক্তিযোদ্ধা হলে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। সংবাদ সম্মেলনে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন