ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্য গড়ে তুলুন: আমিনুল হক

ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্য গড়ে তুলুন: আমিনুল হক

রমজানের শিক্ষায় আত্মশুদ্ধির মাধ্যমে মানবসেবায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

শুক্রবার রাজধানীর মিরপুর-৬ নম্বরে মাদ্রাসায়ে দারুল উলুমে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আমিনুল হক বলেন, রমজান হলো আত্মশুদ্ধির মাস। এ মাসে একজন মুমিন তার হৃদয়কে তাকওয়ার মাধ্যমে আলোকিত করে। এ মাসে আমাদের রমজানের শিক্ষায় বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে।

তিনি বলেন, আজকে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে ষড়যন্ত্রকারীরা অরাজকতার পরিস্থিতি তৈরি করছে। যেকোনো উপায়ে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে তিনি ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

এর আগে আমিনুল হক পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানী পল্লবী রুপনগরের সাতটি স্পটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সর্বসাধারণের মাঝে ইফতার বিতরণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন