জুলাই সনদের বর্ষপূর্তিতে রোববার জামায়াতের আলোচনা সভা

জুলাই সনদের বর্ষপূর্তিতে রোববার জামায়াতের আলোচনা সভা

‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে আলোচনা সভা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য রাখবেন- এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিবর্গ ও পেশাজীবী সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এসব তথ্য জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন