অস্ট্রেলিয়ায় বিএনপির নির্বাহী কমিটিতে ১৬ জন অন্তর্ভুক্ত

অস্ট্রেলিয়ায় বিএনপির নির্বাহী কমিটিতে ১৬ জন অন্তর্ভুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অস্ট্রেলিয়ার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ১৬ জন নতুন নেতাকে নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি এ. এফ. এম. তাওহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

নির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে মাহফুজুর রহমান (টিএএস) এবং সায়ীদ চৌধুরী (কিউএলডি), যুগ্মসচিব পদে মো. কামরুজ্জামান (এনএসডব্লিউ), ওমর শরীফ (ভিআইসি) ও জাহাঙ্গীর হোসেন (কিউএলডি) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ শফিউল আলম (এনএসডব্লিউ) মনোনীত হয়েছেন।

এছাড়া সহকারী সাংগঠনিক সম্পাদক পদে হাসান হেনা (এনএসডব্লিউ) ও অলি হাসান (টিএএস), সহকারী অফিস সম্পাদক হিসেবে রেজাউর রহমান রুপন (এনএসডব্লিউ) ও মো. বাদশা।

Australia2-

এছাড়া, সহ-প্রচার সম্পাদক পদে মো. কামরুজ্জামান হাওলাদার (এনএসডব্লিউ), সংস্কৃতিবিষয়ক সম্পাদক হিসেবে আনজুমান আরা মালা (এনএসডব্লিউ) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. আব্দুল আলিম মোল্লা (এনএসডব্লিউ) ও ইউনুস রহমান (এনএসডব্লিউ) দায়িত্ব পেয়েছেন।

বিএনপি অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ জানিয়েছেন, এই নতুন কমিটি দলকে আরও সুসংগঠিত করতে কাজ করবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জাতীয়তাবাদী চেতনার বিকাশ ও প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে দলীয় কর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তারা বিএনপির কার্যক্রম আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে দলীয় কর্মকাণ্ডে নতুন গতি আনবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ ফেরদাউস অমি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, এই কমিটি অস্ট্রেলিয়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন