স্বনির্ভর বাংলাদেশ গড়তে মানবতার কল্যাণে কাজ করতে হবে: আলাল

স্বনির্ভর বাংলাদেশ গড়তে মানবতার কল্যাণে কাজ করতে হবে: আলাল

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত দুস্থ, অসহায় ও দারিদ্র্য মানুষের মাঝে রমজান মাসব্যাপী আর্থিক ও যাকাতের মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করতে হবে।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘দ্য গ্রেটেস্ট ফাউন্ডেশন’ আয়োজিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আলাল বলেন, সকলের উচিত দারিদ্র্য মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দেওয়া। এজন্য বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন ও সমাজের বিত্তবান মানুষদের কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে মানবতার দৃষ্টিভঙ্গিকে কাজে লাগাতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন