বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপির মনিটরিং সেল গঠন

বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপির মনিটরিং সেল গঠন

কুমিল্লা, ফেনী ও নোয়াখালী অঞ্চলে অতিবৃষ্টি ও দেশব্যাপী বন্যার সার্বিক পরিস্থিতিতে পর্যবেক্ষণ ও তদারকির জন্য মনিটরিং সেল গঠন করেছে বিএনপি।

বিজ্ঞাপন

রোববার বিকালে ৩ টায় গুলশান বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য, জাতীয় ত্রাণ ও পুর্নবাসন কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে এক সভায় এ কমিটি গঠন করা হয়। বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান মো. রিয়াজউদ্দিন নসুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে এ বৈঠক হয়।

মনিটরিং সেলের সদস্যরা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন