গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ দুপুর ২টায় যৌথ সভা ডেকেছে দলটি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিজ্ঞাপন
তিনি জানান, সভায় ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এখন ব্যাংকক অবস্থান করছেন চিকিৎসার জন্য।
যৌথ সভায় উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবগণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়ক/সদস্য সচিবগণ। যৌথসভা শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০ মে মৃত্যুবার্ষিকীর কর্মসূচি পালনে এ যৌথ সভার আয়োজন করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

