কোনো দলের প্রধান যেন প্রধানমন্ত্রী পদে না বসতে পারে সেই সুপারিশ করেছে জামায়াতে ইসলামী।
রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এই সুপারিশ করে দলটি। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া বৈঠকের বিরতিতে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ কথা জানান।
তিনি বলেন, আমরা আজ দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট প্রতিবেদন নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি, দুদক নিজেই দুর্নীতিগ্রস্ত বলে দেশের মানুষ জানে। তাই দুদকের উপরে ওয়াচডগের মতো একটি কমিশন করা যেতে পারে, যেটি দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করতে পারবে।
জামায়াতে ১০ সদস্যের প্রতিনিধি দল ছাড়াও বৈঠকে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ এবং অন্য সদস্যরা উপস্থিত আছেন। বিকাল ৫টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

