দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলের লাঠি বিতরণ করল ছাত্রদল

দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলের লাঠি বিতরণ করল ছাত্রদল

অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে লাঠি বিতরণ করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম এ তাইফুল হক।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে এই চলাচলের লাঠি বিতরণ করে। এসময় ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ডা. ফাহাদ মোল্লা উপস্থিত ছিলেন।

ডা তাইফ জানান, সমাজের সবার উচিৎ দৃষ্টি প্রতিবন্ধীসহ বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষের পাশে দাঁড়ানো উচিৎ। ইনশাআল্লাহ ছাত্রদল এমন কাজের মাধ্যমে মানুষের পাশে থাকবে।

আর ডা.ফাহাদ মোল্লা জানান, একজন ডাক্তার ও ছাত্রদলের কর্মী হিসেবে মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের সাহায্যের সুযোগ পাওয়া এটা দল মত র্নির্বিশেষে একজন মানুষ হিসেবে আমার প্রথম দায়িত্ব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন