শাপলা গণহত্যার বিচারে শিবিরের মানবপ্রাচীর কর্মসূচি

শাপলা গণহত্যার বিচারে শিবিরের মানবপ্রাচীর কর্মসূচি

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত বর্বরোচিত গণহত্যার বিচার দাবিতে আগামী ৫ মে সারাদেশের সব বিভাগীয় শহরে মানবপ্রাচীর কর্মসূচির আয়োজন করছে ইসলামী ছাত্রশিবির।

এই কর্মসূচির মাধ্যমে ছাত্রশিবির দেশবাসী ও মানবাধিকার সংস্থাসমূহের দৃষ্টি আকর্ষণ করতে চায়, যাতে ৫ মে’র রাতে সংঘটিত হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

ছাত্রশিবির মনে করে, এই হত্যাকাণ্ড ছিল রাষ্ট্রীয় নিষ্ঠুরতার এক জঘন্য দৃষ্টান্ত, যা এখনও বিচারহীনতার গ্লানিময় নজির হয়ে আছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা, শহীদদের স্মরণ এবং জাতিকে সচেতন করতেই এই মানবপ্রাচীর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এ তথ্য জানান। তিনি বলেন, স্থানীয় শাখার নির্ধারিত সময় অনুযায়ী কর্মসূচি পালন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন