হাসনাত আবদুল্লাহর বক্তব্য শিশুসুলভ: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

হাসনাত আবদুল্লাহর বক্তব্য শিশুসুলভ: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

এনসিপির মুখপাত্র হাসনাত আবদুল্লাহর বক্তব্য শিশুসুলভ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

১৯ মে সোমবার বিকাল সাড়ে তিনটায় কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

বিজ্ঞাপন

কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহকে এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘‘১৬ মে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখপাত্র হাসনাত আবদুল্লাহ তার এক বক্তব্যে বলেছেন, 'কুমিল্লা বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে'। এনসিপির মুখপাত্র হাসনাত আবদুল্লাহর এই বক্তব্য আমাদেরকে মর্মাহত করেছে। হাসনাত আবদুল্লাহর বক্তব্য শিশু সুলভ। রাজনীতিতে অপরিপক্ব বিধায় সে এমন শিশুসুলভ বক্তব্য দিয়েছে। হাসনাত আবদুল্লাহর মানসিক চিকিৎসা প্রয়োজন। কিংস পার্টি খ্যাত এনসিপির মুখপাত্র হিসেবে সে এমন বক্তব্য দিতে পারে না।’’

তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত এসব অপরিপক্কদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দেয়া। জনগণ চায় নির্বাচন। জুলাই-আগস্ট বিপ্লবে কুমিল্লায় বিএনপি ঐতিহাসিক ভূমিকা রেখেছে। জীবন বাজি রেখেছে।

তিনি বলেন, হাসনাত আবদুল্লাহ যদি তার বক্তব্য প্রত্যাহার না করে এবং নিঃশর্ত ক্ষমা না চায়, আমার মনে হয় না সে কুমিল্লার কোথাও মিটিং-মিছিল করতে পারবে। কেন্দ্রীয় বিএনপির কাছে তার ক্ষমা চাইতে হবে। তাকে আমরা ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছি। এক সপ্তাহ তাকে সময় দিয়েছি।

তিনি আরো বলেন, হাসনাত আবদুল্লাহ এখন কিংস পার্টির মুখপাত্র। হাসনাত আবদুল্লাহর বক্তব্য কুমিল্লা বিএনপির ক্ষুব্ধ। বক্তব্য প্রত্যাহার না হলে নেতাকর্মীদের শান্ত রাখা যাবে না।

সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম-আহ্বায়ক আমিরুজ্জামান আমির।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন