সাত দফা দাবি ও প্রস্তাব

রামিসা হত্যাসহ নারী সহিংসতার প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন

স্টাফ রিপোর্টার

রামিসা হত্যাসহ নারী সহিংসতার প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন

শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ড এবং অব্যাহত নারী ও শিশুদের প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা মহানগরী দক্ষিণ। শুক্রবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে সাত দফা দাবি ও প্রস্তাব পেশ করা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে- রামিসা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করে, দ্রুততম সময়ে ধর্ষক ও খুনির সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে; অন্যান্য সকল নারী ও শিশু সহিংসতার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে, প্রতিটি মামলার অগ্রগতি নিয়মিত পেশ করতে হবে এবং নারী ও শিশু সহিংসতার মামলা সংক্রান্ত কাজে প্রশাসনের কোন পর্যায়ের কর্মকর্তার গাফলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

বিজ্ঞাপন

নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে ছাত্রীসংস্থার প্রস্তাব হলো-সামাজিক অবক্ষয় রোধে, রাষ্ট্রীয় উদ্যোগে জরুরি ভিত্তিতে মাদকের সহজলভ্যতা নিয়ন্ত্রণ ও সমস্ত অশ্লীল সাইট বন্ধ করতে হবে; ছোট বড় সকলের জন্যই নৈতিক শিক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরণের প্রতিষ্ঠানেই সচেতনতামূলক কর্মসূচি চালু করতে হবে; বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং নারী ও শিশুর প্রতি যে কোন সহিংসতায় জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন-ঢাকা মহানগরী দক্ষিণের সভানেত্রী মারুফা তাবাসসুম, উত্তরের শিক্ষা বিভাগের নেত্রী ইকরা কবীর নূর, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাহিত্য সাংস্কৃতিক বিভাগের নেত্রী রাইসা রিফাত জুই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সভানেত্রী সুখীমন খাতুন, মেডিকেল ও ইংলিশ মিডিয়াম বিভাগের নেত্রী ডা. খাদিজা বিনতে ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের সাহিত্য সাংস্কৃতিক বিভাগীয় সম্পাদক সালসাবিলা সায়মা প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন