চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান হবে ১৭ অক্টোবর শুক্রবার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওইদিন বিকালে এ অনুষ্ঠান হবে।
জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিতে গণভোটের সময়সূচি নিয়ে মতবিরোধ থাকলেও সনদে সইয়ের জন্য প্রস্তুতি নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সনদে কারা সই করবেন, সেটিও দলগুলো ঠিক করে রেখেছেন। তবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর একাধিক নেতা জানিয়েছেন, তারা ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর চূড়ান্ত কপি দেখে তারপরই সইয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন সম্প্রতি গণমাধ্যমকে বলেন, ‘জুলাই সনদের চূড়ান্ত কপি এখনো আমরা পাইনি। পাশাপাশি এটি বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কেও এখনো জানানো হয়নি। ঐকমত্য কমিশন কী সিদ্ধান্ত নেয়, তার ওপর ভিত্তি করে এনসিপি এ বিষয়ে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। যদি এনসিপি সনদে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেয়, তাহলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষর অনুষ্ঠানে যাবেন।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

