চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বেলা ১২টায় পুরানা পল্টনে ইসলামি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক চলছে। সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু রয়েছেন।

বিজ্ঞাপন

চরমোনাইয়ের পীর রেজাউল করীমের সঙ্গে বৈঠকে রয়েছেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব ইউনুস আহম্মেদ সেখ, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও সহকারী মহাসচিব ইমতিয়াজ আলম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন