মাকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান

মাকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান অসুস্থ মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে হাসপাতালে গেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে যান তিনি।

এর আগে সকালে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডা. জুবাইদা। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তিনি।

বিজ্ঞাপন

জানা গেছে, ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দেশে ফিরে শাশুড়ির সঙ্গে ফিরোজায় যান ডা. জুবাইদা। সেখান থেকে সন্ধ্যা ৬টার দিকে একটি প্রাইভেট কারে করে স্কয়ারে আসেন।

মায়ের সঙ্গে দেখা করে ডা. জুবাইদা রহমান নিজ বাসভবন ‘মাহবুব ভবনে’ যাবেন বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন