ডিবি পুলিশের ভূমিকা ও বর্তমান শাসনব্যবস্থা নিয়ে কড়া সমালোচনা করে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বলেছেন, ‘সরকারকে ধন্যবাদ, সরকারকে সাধুবাদ; তবে এভাবে রাষ্ট্র চলবে না, এভাবে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন না।’
শুক্রবার এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি জোর দিয়ে বলেন, দেশের কেউ আইনের ঊর্ধ্বে নয়। তার বিরুদ্ধে মামলা হতে পারে, বিচার হতে পারে এবং পুলিশ আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার কিংবা হ্যান্ডকাফ পরাতে পারে। কিন্তু আইনবহির্ভূতভাবে কারও বাসায় ডিবি পুলিশের হানা দেওয়া বা প্রকাশ্যে গ্রেপ্তার করার কোনো এখতিয়ার নেই।
তিনি উল্লেখ করেন, ডিবি হলো ‘ডিটেকটিভ ব্রাঞ্চ’, তাদের কাজ হলো গোপনে তদন্ত পরিচালনা করা। প্রকাশ্য পুলিশি মহড়া দিয়ে কারও বাসায় প্রবেশ করা তাদের কাজ নয়। ডিবির এমন অপেশাদার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
মেজর (অব.) আখতারুজ্জামান আরো বলেন, ‘জামায়াতের আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন যে এই সরকারকে পূর্ণ সহযোগিতা করা হবে। আমরা সবাই সরকারকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত; কিন্তু কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। জনগণের সঙ্গে ধোঁকাবাজি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


