জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নড়াইল জেলা আহ্বায়ক হয়েছেন কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম এবং সদস্যসচিব হয়েছেন ইঞ্জিনিয়ার মাহমুদা সুলতানা রিমি।
আগামী ছয় মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
গত রোববার অনুমোদন পাওয়া আংশিক আহ্বায়ক কমিটির নেতাদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে এনসিপির কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নড়াইল জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন এস এম সাইফুজ্জামান, যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মো. শাহজাহান খান সাজু, যুগ্ম সদস্য সচিব হয়েছেন মো. রফিকুল ইসলাম পিকুল ও লাকি হুসাইন।
নড়াইল জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হয়েছেন এস এম ইরফানুল বারী (উজ্জল) এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন কাজী ইয়াজুর রহমান বাবু। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা খান জাহান ও মো. শফিকুল ইসলাম।
সম্প্রতি খুলনায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক এই বিভাগের জেলাগুলোর নেতাদের সাক্ষাৎকার নেন।
এর পরপরই নড়াইল জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হলো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

