ড্যাব কাউন্সিলে তারেক রহমান

গণতন্ত্রের ভিত ধীরে ধীরে শক্তিশালী করতে হবে

গণতন্ত্রের ভিত ধীরে ধীরে শক্তিশালী করতে হবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের ভিত ধীরে ধীরে শক্তিশালী করতে হবে। দলের ভেতরেও গণতন্ত্রের চর্চা বাড়াতে হবে।

বিজ্ঞাপন

শনিবার রাজধানী কাকরাইলে ডক্টর এসোসিয়েশনশ বাংলাদেশ ড্যাবের কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্তহয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশটা আমাদের সবার। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যারা বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নেই, এ কথাটি সম্পূর্ণ ঠিক নয়।

তিনি বলেন, বাংলাদেশের ভালো পরিবর্তন প্রত্যাশা করে প্রতিটি নাগরিক। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। মানুষ চায় সামনের দিনগুলো যেন ভালো হয়। ৫ আগস্টের পর নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে ভালো কিছুর পরিবর্তন প্রত্যাশা করে সবচেয়ে বেশি। তাই দলের মধ্যে গণতান্ত্রিক চর্চ বাড়াতে হবে।

তিনি বলেন, সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে, আড়াই বছর আগে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছিল। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।

আরে আগে খালেদা জিয়ার সচিকিৎসায় যারা যুক্ত ছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছে তারেক রহমান। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদ সময়ে আন্দোলন সংগ্রামে যারা নির্যাতনের শিকার হয়ে আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা আপনার করেছেন এইজন্য সারা দেশের মানুষের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন