যুব মজলিসের বিক্ষোভে বক্তারা

জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না

জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না

জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঢাকা মহানগর দক্ষিণ।

বিজ্ঞাপন

শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে পুনরায় পল্টন মোড়ে গিয়ে সভাপতির বক্তব্য ও দোয়ার মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান বলেন, জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না। আমরা জানি, ২০২৪ সালে ছাত্র-জনতা রাজপথে নেমে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। অসংখ্য শহীদদের রক্ত ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে দেশের রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি হয়েছে।

তিনি বলেন, যারা আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদের সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে। জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা জাতি মেনে নেবে না।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হুসাইন। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন