জাগপা ছাত্রকাফেলার গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

‘জুলাই না থাকলে ক্ষুধার্ত দুর্নীতিবাজ বিএনপিও থাকবে না’

‘জুলাই না থাকলে ক্ষুধার্ত দুর্নীতিবাজ বিএনপিও থাকবে না’

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি বলেছেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই স্বীকার করেছেন বিগত পাঁচ মাসে দুর্নীতি বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই। আমি ওনার বক্তব্যের সাথে একাত্মতা ঘোষণা করে বলতে চাই, বাংলাদেশ পরিবর্তন হয় নাই কারণ জুলাই সনদ বাস্তবায়ন হয় নাই। গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ সংসদে বাস্তবায়ন না হলে, সমাধান হবে রাজপথে।’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাগপা ছাত্রকাফেলা আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ ও গণভোট: সরকারের দায় ও আমাদের করণীয়’শীর্ষক ছাত্র-জনতার গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বৈঠকে রাশেদ প্রধান বলেন, ‘যেই বালুর ট্রাকে মজলুম বিএনপি বাধাগ্রস্ত হতো, সেই বালুর ট্রাকেই জালিম বিএনপি বিরোধীদল ও মতকে এখন বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু ট্রাকের বালুর বাজেটও বিএনপি খেয়ে ফেলেছে, তাদের এতই ক্ষুধা। জুলাই না থাকলে, ক্ষুধার্ত দুর্নীতিবাজ বিএনপিও থাকবে না।’

শিবির সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘প্রশাসনের বিভিন্ন জায়গায় একদিকে যেমন আওয়ামী লীগের লোকজন বসে রয়েছে, আরেক দিকে বিএনপি দলীয়করণ করছে। বিএনপি নিজেও জানে না তারা কতখানি দুর্বল। আমাদের হামলা-মামলা, জেল-জুলুমের ভয় দেখিয়ে লাভ নাই। আমরা জনগণের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।’

জাগপা ছাত্রকাফেলা সভাপতি আব্দুর রহমান ফারুকীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুর রহমান, ভিপি মুজিবুর রহমান, হাজী হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন, ঢাকা মহানগর সভাপতি এস এম জিয়াউল আনোয়ার, সাধারণ সম্পাদক সাব্বির রহমান, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম, ডাকসু পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, বাংলাদেশ ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, জুলাই ফোর্স-২০২৪ সভাপতি মো. মোশাররফ হোসেন, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন সভাপতি আবু দারদা সুজন, জুলাই-যোদ্ধা ও সংগঠক মো. গোলাম আযম, ছাত্রকাফেলা সহ-সভাপতি শাহাদাত হোসেন সেলিম, শিক্ষা সম্পাদক আদিবা খানম, ধর্ম সম্পাদক মো. মাহবুব, ঢাকা মহানগর সভাপতি মো. সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইমরান হুসাইন রাহুল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন