বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে উপজেলা প্রতিনিধি সম্মেলন শুরু হয়েছে।
বিজ্ঞাপন
আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হয়।
সম্মেলনে স্বাগত বক্তব্য ও এর উদ্বোধন ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের। এতে সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের এই বৃহৎ আয়োজন সফল করতে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছিল সংগঠনটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



