রাজধানীর বিভিন্ন এলাকায় জামায়াতের ঈদসামগ্রী বিতরণ

রাজধানীর বিভিন্ন এলাকায় জামায়াতের ঈদসামগ্রী বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা বলেছেন, জামায়াত মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে কাজ করে যাচ্ছে। আমরা সমাজের অধিকার বঞ্চিত মানুষের পাশে অতীতে ছিলাম, এখনো আছি এবং আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ। তিনি বৈষম্যহীন নতুন বাংলাদেশে গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শনিবার রাজধানীর একটি মিলনায়তনে ভাষানটেক থানা জামায়াত আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

উত্তরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পূর্ব থানার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। থানা আমির মাহজুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিক হাসান রুবেলের সঞ্চালনায় ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনের গণমানুষের নেতা অধ্যক্ষ আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানার সাবেক আমির ইবনে কারীম আহমেদ মিঠু সহ স্থানীয় নেতৃবৃন্দ।

পল্লবী: পল্লবী মধ্য থানার উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের শুরা সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক কর্নেল (অব:) আব্দুল বাতেন। থানা আমির রইসুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জুবায়ের হোসাইন রাজনের সঞ্চালনায় চার শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা পৌরসভার ৮নং ওয়ার্ডের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার সরকার, ওয়ার্ড সেক্রেটারি হাফেজ নুরুল মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন