জাতীয় মহাসমাবেশ আসার পথে শাহাদাৎ বরণের ঘটনায় চরমোনাই পীর শোক প্রকাশ করেছেন।
শনিবার সোহরাওয়ার্দী ময়দানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে আসার পথে মুন্সিগঞ্জের শ্রীনগরে ৫ ও টাঙ্গাইলে ১ জন সড়ক দুর্ঘটনায় শাহাদৎ বরণ করেছেন। বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, চরমোনাই পীর এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

