৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার পর ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন

৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার পর ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন

৭১ টেলিভিশন নিয়ে দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার রাতে তিনি এ ক্ষমাপ্রার্থনা করেন।

নাসীরুদ্দীন নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘ক্ষমা প্রার্থনা’ শিরোনামে দেওয়া এক পোস্টে লেখেন, ৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই বার্তাটি অনেক দেশপ্রেমিক মানুষের মনে আঘাত দিয়েছে—যা কখনোই আমার উদ্দেশ্য ছিল না।

বিজ্ঞাপন

নাসীরুদ্দীন আরো লেখেন, যারা ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, আমি তাদের পাশে ছিলাম, আছি ও থাকব। আপনাদের অনুভূতির প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে এবং আমি জনগণের সংগ্রামের প্রতি আমার অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

এদিকে আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গতকাল অনুষ্ঠিত আলোচনা সভায় নাসীরুদ্দীন বলেন, ইনশাআল্লাহ, আমরা সংসদে যাব এবং সরকার গঠন করব। এতে কোনো সন্দেহ নেই।

এনসিপির এই নেতা আরো বলেন, বাংলাদেশে বুলেটের রেভুলেশন হয়েছে সামনে ব্যালটে রেভুলেশন হবে। কোনো শক্তি নেই তা বাধাগ্রস্ত করতে পারবে। আমরা জয়ী হব।

একই অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, অল্পকিছু মানুষ এ দেশের নব্বই শতাংশ ব্যবসা নিয়ন্ত্রণ করছে। তারা একটা সাম্রাজ্য গড়ে তুলেছে। অর্থ দিয়ে ব্যবসায়ীরা রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়েছে। টেন্ডার থেকে সবকিছু— কিছু মানুষের হাতে। মিডিয়া মাফিয়া, ব্যাংক মাফিয়ারা ক্ষুদ্র ব্যবসায়ীদের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। তাদের বিরুদ্ধে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন