লক্ষ্মীপুরে ধানের শীষ পেলেন খায়ের-এ্যানি

লক্ষ্মীপুরে ধানের শীষ পেলেন খায়ের-এ্যানি

সন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নাম ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তবে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করা হয়নি। বিএনপির পক্ষ থেকে এই দুটি আসনে পরে প্রার্থী ঘোষণা করবে বলে জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন