দেশের মানুষ গণহত্যার বিচার দেখতে চায়: জাগপা

দেশের মানুষ গণহত্যার বিচার দেখতে চায়: জাগপা

জাগপা প্রেসিডিয়াম সদস্য শামীম আখতার পাইলট বলেছেন, প্রতিবেশী বদলানো যায় না কিন্তু প্রতিবেশীকে মনে রাখতে হবে তারা আমাদের প্রতিবেশী, প্রভু নয়। খুনি হাসিনাকে আশ্রয় প্রদান করে তাদের মন ভরে নাই, সীমান্তে প্রতিদিন অবৈধ পুশ-ইন করে হিন্দুস্তান আমার দেশের পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করার পরিকল্পনা করেছে। পুশ-ইন করতে হলে খুনি হাসিনা এবং তার দোসরদের পুশ-ইন করুন। দেশের মানুষ গণহত্যার বিচার দেখতে চায়। হিন্দুস্তানের পুশ-ইন বন্ধ করতে হবে।

বিজ্ঞাপন

মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বগুড়া এবং জামালপুরে গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।

জামালপুরে জাগপা প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার বলেন, বাংলাদেশে এখন হিন্দুস্তানের সেবাদাস ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার নাই। অগস্ট মাসের ৫ তারিখ শেখ হাসিনা, আওয়ামী লীগের সাথে হিন্দুস্তানেরও বাংলাদেশ থেকে পতন হয়েছে। ষড়যন্ত্র করে লাভ হবে না, বাংলাদেশে মানুষ আওয়ামী লীগ এবং হিন্দুস্তান প্রশ্নে একতাবদ্ধ আছে। হিন্দুস্তানের সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।

বগুড়া সাতমাথা, পতেহ আলী বাজার, থানা মোড় এলাকায় গণসংযোগ শেষে পথসভায় আরো বক্তব্য রাখেন জাগপা কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক শামসুল হক আকন্দ, যুব জাগপা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. সিরাজুল ইসলাম, জেলা জাগপা নেতা দৌলতজ্জামান মানিক, আব্দুর রহমান বাদশা, মাহবুবুর রহমান রঞ্জু, জেলা যুব জাগপা নেতা সৈকত আহম্মেদ মিলন, মাসুদ রানা, শামীম আক্তার, জেলা জাগপা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, জেলা শ্রমিক জাগপা নেতা শাহীনুর ইসলাম শাহীন প্রমুখ।

জামালপুর সকাল বাজার রোড, বড় মসজিদ, রেলওয়ে স্টেশন এলাকায় গণসংযোগ শেষে পথসভায় আরো বক্তব্য রাখেন জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সহ সভাপতি আসফাকুর রহমান, জামালপুর জাগপা নেতা সফিক মিয়া, তাবিব হাসান, মো. শুভ প্রমুখ।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন