সমাবেশে সাইফুল হক

নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে গণ-অভ্যুত্থানের অর্জন বিষাদে পরিণত হবে

নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে গণ-অভ্যুত্থানের অর্জন বিষাদে পরিণত হবে

যারা ভোট ভণ্ডুল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে গণ-অভ্যুত্থানের অর্জন বিষাদে পরিণত হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরিতা তৈরি হয় এমন কোনো অ্যাজেন্ডা উত্থাপন করা উচিত নয়। রাজনৈতিক প্রতিযোগিতার নামে পতিত স্বৈরাচারের জমিন প্রস্তুত করা হলে হানাহানি, সন্দেহ ও বিভেদ বাড়বে। পরাজিত শক্তি এর সুযোগ নেবে।

এসময় তিনি আরো বলেন, গণ-প্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের কিছু ধারার প্রস্তাব জনমনে উদ্বেগ তৈরি করেছে। এ বিষয়ে সরকারকে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে হবে। এ সময় সরকারকে সোজা রাস্তায় হাঁটতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এসময় আরও বক্তব্য রাখেন দলের নেতাকর্মীরা প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন