‘নির্বাচন বিলম্ব দেখে বোঝা যায় ড. ইউনূসের পাশে আওয়ামী দোসররা’

‘নির্বাচন বিলম্ব দেখে বোঝা যায় ড. ইউনূসের পাশে আওয়ামী দোসররা’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন বিলম্ব দেখে বোঝা যায় ড. ইউনূসের পাশে আছে আওয়ামী দোসররা।

বিজ্ঞাপন

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে আইনশৃঙ্খলার অবনতি ও নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ফারুক বলেন, করিডর দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়, এটি নির্বাচিত সরকার কাজ। গণঅভ্যুত্থানের সরকার হয়ে থাকলে অন্তর্বর্তীকালীন সরকারকে কারো কথায় কান না দেয়ারও আহ্বান জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন