বিএনপির নাম ভাঙিয়ে একটি সুবিধাভোগী চক্র আন্দোলন করছে: রিজভী

বিএনপির নাম ভাঙিয়ে একটি সুবিধাভোগী চক্র আন্দোলন করছে: রিজভী

নিজেদের ফায়দা আদায়ের জন্য বিএনপির নাম ভাঙিয়ে একটি সুবিধাভোগী চক্র আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দলের অনুমতি ছাড়া বিএনপির নামে সরকারি দপ্তরে কেউ আন্দোলন করলে এ দায় বিএনপির না, বিএনপি এসব আন্দোলন সমর্থন করে না। ইনকাম ট্যাক্সে বিএনপির নামে যারা আন্দোলন করছে তারা বিএনপির কেউ না বলে জানান তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার নয়া পল্টনে ভাসানী ভবনে ঢাকা মহানগর বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদের বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, 'রক্ত ও সংগ্রামের মধ্যে দিয়ে যে সুযোগ সৃষ্টি হয়েছে তাতে সামনের দিনে ভালো রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।'

তিনি বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের কথাতেই স্পষ্ট হয়েছে হাসিনার আমলে সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত করা হয়েছিল। সংস্কার করে দ্রুত নয় যৌক্তিক সময়ে সরকার নির্বাচন দিবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন রিজভী।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অপর্ণা রায়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন