মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় দেন। রায়ের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান।
মঙ্গলবার (২৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন।
পোস্টে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।’
মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করা হয়।
এরপর এটিএম আজহারের রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, ‘সত্যর বিজয় হবে এবং মিথ্যার পতন অবশ্যম্ভাবী। আজকে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যেই প্রমাণিত হয়েছে। এসময় তিনি সত্যের বিজয় হয়েছে তিনবার উচ্চারন করেন।
আদালত প্রাঙ্গণে জামায়াত নেতার এটিএম আজহারকে বেকসুর খালাস রায় দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
এর আগে রায়ের প্রতিক্রিয়ায় আজহারের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, এই মুহূর্ত থেকে এটিএম আজহার ইনোসেন্ট ম্যান। এই রায়ের মাধ্যমে সত্য প্রকাশিত হয়েছে। মিথ্যা দূর হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

