রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত ১৯ জুলাই জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে জামায়াত কর্মী সাইদুর রহমান মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কেজাওরা গ্রামে।
বুধবার জামায়াতে ইসলামীর উদ্যোগে তার বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির সুলতান আহমদের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা আমির মাওলানা হারিস উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
আরো উপস্থিত ছিলেন জামায়াতের সুনামগঞ্জ জেলা আমির মওলানা তোফায়েল আহমদ খান, ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি শহিদুল ইসলাম পলাশী, সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল্লাহ, বিশ্বম্ভরপুর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক ডাক্তার আবু সাঈদ, সহকারী সেক্রেটারি আশরাফ আলী ও ডা. হেলাল উদ্দিনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
এ সময় শহীদ সাইদুর রহমানসহ জুলাই ও আগস্টের সব শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে সাইদুর রহমানের কবর জিয়ারত করেন নেতাকর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

