বিএনপি-জামায়াতের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেছেন, ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়েন না! এনসিপি এই ব্যাপারে কাউকে ছাড় আগেও দেয়নি এখনো দেবে না।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে সাইফ মোস্তাফিজ লেখেন—বিএনপি, জামায়াত আপনাদের কর্মীরাই ফ্যাসিবাদী সময়ে সবচেয়ে বেশি গুম-খুনের শিকার হয়েছে। রক্তের ঋণ পরিশোধ করুন। গুম ও আয়নাঘরের সঙ্গে জড়িত ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তারা দেশ ছেড়ে পালাবার আগেই গ্রেফতার, বিচার নিশ্চিত করতে অবস্থান নিন। আর ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়েন না! জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই ব্যাপারে কাউকে ছাড় আগেও দেয়নি এখনো দিবে না।
সাইফের এই পোস্টটি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



