ছাত্রদলের বিবৃতি

কুয়েটকে অস্থিতিশীল করতে চায় স্বাধীনতাবিরোধী একটি চক্র

কুয়েটকে অস্থিতিশীল করতে চায় স্বাধীনতাবিরোধী একটি চক্র

গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অভিযোগ করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার এক বিবৃতিতে কেন্দ্রীয় সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কথা বলেন।

বিজ্ঞাপন

তারা বলেন, বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্ত গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে কুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে। উপাচার্যকে হেনস্তা করা তাদের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ, যা ছাত্রলীগের ফ্যাসিবাদী আচরণেরই পুনরাবৃত্তি।

নেতৃবৃন্দ বলেন, কুয়েটে গত মঙ্গলবার একদল উত্তেজিত শিক্ষার্থী, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম এবং ‘গোপন সংগঠন’ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত, তারা উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে শারীরিকভাবে হেনস্তা করে। একপর্যায়ে এই উচ্ছৃঙ্খল মব উপাচার্যের ওপর হামলা করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। বৈষম্যবিরোধী ব্যানার অপব্যবহার করে উপাচার্যকে হেনস্তা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এসময় উপাচার্যের ওপর সহিংস আক্রমণের সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান নেতৃদ্বয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন