নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত রয়েছে: হাসনাত আবদুল্লাহ

নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত রয়েছে: হাসনাত আবদুল্লাহ

বিচার-সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন আমাদের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন আমরা তাদের বাড়িতে বাড়িতে যাচ্ছি। নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত রয়েছে। অবশ্যই নির্বাচন হওয়া উচিত। তবে বিচার ও সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন আমাদের মূল লক্ষ্য।

এসময় এনিসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন