জুলাই বিপ্লবে শহীদ জয়ের পরিবারের পাশে থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। রোববার দুপুরে রাজধানী তুরাগে ৫৪ নম্বর ওয়ার্ডের রাজাবাড়ি এলাকায় জয়ের পরিবারের সঙ্গে দেখা করে তিনি এ প্রতিশ্রুতি দেন। এরআগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা উপহার দেন তিনি।
এসময় এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, শহীদ জয়ের মাকে যে কোনো প্রয়োজনে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। যদি এটাও না পারেন স্থানীয় নেতাকর্মীদের সাথে দেখা করলেও যেকোন সমস্যার সমাধান হবে।
এসময় শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বস্ত করে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আপনার যে কোনো বিপদে আমাদের একবার ডাকবেন। যদি না পান তাহলে আর ডাকবেন না। কথা দিলাম আমাদের বিএনপি পরিবার আপনার পাশে আছে এবং আগামীতেও থাকবে।
এছাড়াও স্থানীয় নেতাকর্মীদের জাহাঙ্গীর হোসেন বলেন, এই পরিবারের খবর নেওয়া ও যেকোন সময় আর্থিক সহযোগিতা যেন পেতে পারেন এই দিকে নজর রাখতে নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, তুরাগ থানা বিএনপির আহবায়ক হারুনুর রশীদ খোকা, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, তুরাগ থানা যুবদলের সাবেক সভাপতি আলমাস হোসেন, তুরাগ থানার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মানুন হাসান তন্ময়, সেচ্ছাসেবক ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম দুলাল, তুরাগ থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামান। তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী মো. রাকিব হাসান, বিএনপি নেতা জনিসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

