আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাবেক এমপি ডা. আব্দুল আজিজ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

সাবেক এমপি ডা. আব্দুল আজিজ গ্রেপ্তার

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।

তিনি জানান, সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ তাকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট মামলায় আইনানুগ পদক্ষেপ গ্রহণে তাকে রাতেই সিরাজগঞ্জের তাড়াশে পাঠানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন