আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান।
বিজ্ঞাপন
রোববার এক শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম একজন অধ্যাপিকা হিসেবে জ্ঞানের আলো বিতরণের মাধ্যমে জাতির খেদমদত করে গিয়েছেন। তিনি একজন পরহেযগার ও গুণী মহিলা ছিলেন। আমি তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।
জামায়াত আমির মরহুম মাহমুদা বেগমের মাগফিরাত কামনা এবং তাঁকে জান্নাতবাসী করার জন্য মহান রবের নিকট দোয়া করেন। আল্লাহ যেন তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন-সেই দোয়া করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

