বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রোববার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে বলেছেন, ‘মাগুরার সেই আট বছরের মেয়ে শিশুর ধর্ষক ও ধর্ষণের সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন। এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত চাই।’
বিজ্ঞাপন
তিনি বলেন, এরকম ধর্ষক নামের আরো যত নিকৃষ্ট প্রাণী আছে, যে যেখানেই থাকুক তাদেরকে পাকড়াও করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বসহ সমাজের সচেতন নাগরিকদেরকে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই।
জামায়াত আমির বলেন, ধর্ষকদেরকে ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

