সারজিস আলমের পোস্ট

উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেয়া হবে না

উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেয়া হবে না

উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার রাতে ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি লেখেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাঁধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে। তার আগে না।

উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেয়া হবে না।

সাধু সাবধান। কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারসে। আপনারা সেটাও পারবেন না। জনগণ এতো ভালো না। কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সকল ক্ষমতা ভরে দেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন