বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতী ফখরুল ইসলাম বলেছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য হাসিনার দোসররা নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে তাদের সকল ষড়যন্ত্র দেশের জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। পতিত স্বৈরাচার যদি আবার ক্ষমতায় আসার চেষ্টা করে তাহলে দেশে লাশের পাহাড় তৈরি হবে।
সোমবার বিজয় নগর গ্রান্ড তাজ হোটেলে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সকল দল একাকার হয়ে ৬৪ হাজার বর্গ কিলোমিটারে মানব প্রাচীর তৈরি করবে তার পরেও জালেম সৈরাচারকে আর ক্ষমতায় বসতে দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন সহ সকল ছাত্র সংগঠন গুলো যদি একসাথে ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশ স্বৈরাচার ও জালেম মুক্ত থাকবে।
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আবু দারদার সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নায়েবে আমীর আলহাজ্ব মুহাম্মদ আজম খান, শায়খুল হাদীস আল্লামা আবুল কাসেম কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ, ছাত্র পক্ষের আহবায়ক মুহাম্মাদ প্রিন্স, ইসলামি ছাত্রশিবিরের কার্যনির্বাহী মুহামাদ আলাউদ্দীন, ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদের সদস্য আশরাফুল ইসলাম সাদ, জাতীয়তাবাদি গনতান্ত্রিক ছাত্র আন্দোলনের সাধারন সম্পাদক শেখ ফরিদ, ইসলামি ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আমীর জিহাদী, বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের কেন্দ্রীয় ছাত্র কল্যান সম্পাদক আহসান খান, এনসিপির গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য রাকিবুল ইসলাম সবুজ, নাগরিক ছাত্র ঐক্যের আহবায়ক তরিকুল, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সভাপতি লামিয়া ইসলাম, ভাসানি ছাত্র পরিষদের সভপতি মোশাররফ হোসেন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি খালেদ মাহমুদ, ছাত্র মিষনের সভাপতি সৈয়দ মুহাম্মদ মিলন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আশরাফুল ইসলাম, মুহিব্বুল্লাহ ফারুকি, রাফিউল ইসলাম ও হাফেজ মুহিব্বুল্লাহ প্রমুখ।
খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আবু দারদা বলেছেন পতিত স্বৈরাচার হাসিনা যদি বাংলাদেশে আসতে চাই তাহলে আসুক আমাদের আপত্বি নেই কিন্তু আসার আগে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ২ হাজার ভাই বোনদের জীবন, শাপলা চত্বরে শহীদ, বিডীআর বিদ্রোহে শহীাদ সেনাবাহীনির মেজর জেনারেলদর জীবন ও ৫০ হাজার আহতদের হাত পা ফেরত দিয়ে বাংলাদেশে আসতে হবে না। না হয় বাংলাদেশে আসাতো দুরের কথা এদেশের ছাত্র জনতা আওয়াম লীগের নামে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

